National

মাকে বাথরুমে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ, গ্রেফতার মডেল

মুম্বইয়ের লোখান্ডওয়ালা এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হল ১ মধ্যবয়সী মহিলার দেহ। সুনিতা সিং নামে ওই মহিলাকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁর ছেলেকে। লক্ষ্য সিং নামে বছর ২৩-এর ওই যুবক পেশায় একজন মডেল। লোখান্ডওয়ালার ফ্ল্যাটে প্রেমিকাকে নিয়ে থাকত সে।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে মা ও ছেলে ২ জনেই মাদকাসক্ত। পুলিশের প্রাথমিক অনুমান, গত বুধবার মাদক সেবনের পর তার প্রেমিকাকে কেন্দ্র করে মায়ের সঙ্গে লক্ষ্যর ঝগড়া হয়। সেই সময়েই রাগের মাথায় মাকে বাথরুমের মধ্যে ধাক্কা দেয় সে। ধাক্কায় টাল সামলাতে না পেরে মা সুনিতা সিংয়ের মাথা গিয়ে লাগে বেসিনের কোণায়। বাথরুমের মেঝেতে পড়ে যান তিনি।

পরদিন সকালে বাথরুমের দরজা খুলে মাকে নিথর অবস্থায় পায় লক্ষ্য। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে। মাকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয় লক্ষ্য সিংকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

News Desk

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026