National

স্বামীর আত্মহত্যার খবর পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই একইভাবে আত্মঘাতী স্ত্রী

স্বামী ছিলেন অতিরিক্ত জেলা বিচারক। ২০১৪ সালে অবসর নেন তিনি। তারপর থেকে তাঁর শরীর ভাল যাচ্ছিলনা। গত শুক্রবার সকালে তিনি বাড়িতে কিছু না জানিয়েই বেরিয়ে যান। বাড়িতে রেখে যান একটি সুইসাইড নোট। যাতে লেখা ছিল তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এর কিছু পরে মন্দির শহর হিসাবে পরিচিত তিরুপতির কাছেই চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ৬২ বছরের পি সুধাকর। দেহ উদ্ধারের পর প্রাক্তন বিচারকের বাড়িতে সেই খবর পৌঁছয়। পুলিশ তদন্তে নেমে সুইসাইড নোটটিও উদ্ধার করে। গোটা পরিবারে শোকের ছায়া নেমে আসে। এরপর বিকেলে বাড়িতে কাউকে কিছু না জানিয়েই বেরিয়ে যান পি সুধাকরের স্ত্রী ৫৬ বছরের পি ভারালক্ষ্মী।

বাড়ি থেকে বেরিয়ে তিনি হাজির হন তাঁর স্বামী যেখানে সকালে আত্মহত্যা করেছিলেন সেই জায়গায়। তারপর চলন্ত ট্রেনের সামনে একইভাবে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন তিনি। সন্ধেয় তাঁর দেহ একই জায়গা থেকে উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, শরীর ভাল যাচ্ছিলনা পি সুধাকরের। সম্ভবত সেই কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন। আর স্বামীর এমন আচমকা মৃত্যুর ধাক্কা মন থেকে মেনে নিতে না পেরেই ওই একই জায়গায় গিয়ে আত্মহত্যা করলেন স্ত্রী।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026