হেলিকপ্টারে করে আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, ছবি - আইএএনএস
গভীর খাদে উল্টে গেল যাত্রী বোঝাই মিনি বাস। চেনাব নদীর ধার ঘেঁষা খাদে উল্টে যায় বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৫ জনের। আহত হন ১৬ জন। তাঁদের মধ্যে ৫ জনের পরে মৃত্যু হয়। খাদে পড়ার পর দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। শনিবার সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। ফলে সূর্যালোক ঠিকঠাক থাকায় উদ্ধারকাজ গতি পায়।
জম্মু কাশ্মীরের বানিহাল থেকে রামবান যাচ্ছিল বাসটি। জম্মু শ্রীনগর হাইওয়ের ওপর কালা মোর-এর কাছে পাহাড়ি পথে যাত্রী বোঝাই মিনিবাসটি নিয়ন্ত্রণ হারায়। উল্টে যায় রাস্তায় ধার ঘেঁষা খাদে। বোঝাই যাত্রী নিয়ে খাদে গড়াতে থাকে বাসটি। গড়াতে গড়াতে ২০০ ফুট গভীর খাদে গিয়ে পড়ে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…