ফাইল : রাবরি দেবী ও তেজস্বী যাদব, ছবি - আইএএনএস
আইআরসিটিসি হোটেল দেখভালের বরাতকে কেন্দ্র করে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী ও তাঁর পুত্র তেজস্বী যাদবকে জামিন দিল দিল্লির একটি আদালত। জামিনের শর্ত হিসাবে তাঁদের ১ লক্ষ টাকা করে বেলবন্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। ভারতীয় রেলকে কেন্দ্র করে আর্থিক দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে গত মাসেই সমন পান রাবড়ি দেবী, তেজস্বী যাদব সহ কয়েকজন।
শনিবার তাঁদের প্রত্যেকেই আদালতের সামনে হাজির হন। আদালত তাঁদের জামিন মঞ্জুর করে। রাঁচি ও পুরীতে আইআরসিটিসি-র হোটেলের বরাত পেতে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে লালুপত্নী ও তাঁর ছেলে সহ কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে। ২০০৬ সালের সেই বরাতকে কেন্দ্র করে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১৯ নভেম্বর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…