প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত বেঙ্গালুরুর জনজীবন, ছবি - আইএএনএস
দক্ষিণ ভারতের ৩ রাজ্যে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল মৌসম ভবন। তামিলনাড়ু, পুদুচেরি ও কেরালায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা। আগামী ৫ দিন সেখানে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া লাক্ষাদ্বীপেও প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। এই বৃষ্টির প্রভাব পড়বে কোঙ্কণ উপকূলে। প্রবল বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
দক্ষিণ ও মধ্য আরব সাগরের সামুদ্রিক পরিস্থিতি ভয়ংকর হবে। ঢেউ অনেক উচ্চতা পর্যন্ত উঠবে। সমুদ্র ভয়ংকর হবে। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
সবে ভয়ংকর বিপর্যয় কাটিয়ে উঠেছে কেরালা। এখনও সেই ধ্বংসলীলার স্মৃতি তাজা। অনেক জায়গাই এখনও স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি। তার ওপর ফের প্রবল বৃষ্টির পূর্বাভাস কেরালার সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পুরু করেছে। প্রমাদ গুনছে সরকারও। এদিকে উৎসবের মরশুমে কেরালার পর্যটন ফুলে ফেঁপে ওঠে। সেখানে এসব খবরে অনেকেই টিকিট বাতিল করছেন। যা আদপে কেরালার মানুষের জন্য অর্থনৈতিক ক্ষতি।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…