প্রতীকী ছবি
গত মঙ্গলবার সন্ধে। সবে শুরু হয়েছে পুজো। ৩০ ফুট গভীর পাতকুয়োর পাশেই হচ্ছিল পুজো। হাজির ছিলেন অনেক মানুষ। অধিকাংশই মহিলা ও শিশু। পাতকুয়োর ওপরটা লোহার গ্রিল দিয়ে ঘেরা ছিল। তার ওপর দাঁড়িয়ে পুজো দেখছিলেন বেশ কয়েকজন। পুলিশ জানাচ্ছে, আচমকাই ওই গ্রিল ভেঙে সকলে কুয়োর মধ্যে পড়ে যান। দ্রুত এক কিশোরী ও এক শিশুকে উদ্ধার করতে সমর্থ হন স্থানীয়রা। কিন্তু ৩ জনের কুয়োর জলে ডুবে মৃত্যু হয়। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ভিলে পার্লেতে।
মৃতদের মধ্যে এক ৪৯ বছরের মহিলা রয়েছেন। এক ২০ বছরের তরুণও রয়েছেন। তৃতীয় মৃতের বয়স মাত্র ৩ বছর। দিয়া নামে শিশুটিকে রক্ষা করা সম্ভব হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…