প্রতীকী ছবি
জিতিয়া ব্রত উপলক্ষে নদীতে স্নান করতে নেমে ডুবে মৃত্যু হল ৩ কিশোরের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বিহারের ভাগলপুরের মোহনপুর গ্রামে। এই ব্রত উত্তর ভারতে শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। মহিলারা উপবাসের পর সন্ধেয় নদীতে স্নান করেন। গত সোমবার নদীতে নেমেছিল বেশকিছু পরিবার। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কদবা নদী। সেই নদীতে নামার পর গভীর জলে ডুবে যায় ১০, ১১ ও ১৩ বছরের ৩ কিশোর। মৃত্যু হয় তাদের।
৩ কিশোরকে ডুবতে দেখে মহিলারা চিৎকার করতে থাকেন। গ্রামবাসীরা নদীর পাড়ে জড়ো হয়ে যান। কিন্তু তাঁরা কেউই ওই ৩ জনকে ডোবার হাত থেকে বাঁচাতে পারেননি। পরে অবশ্য গ্রামবাসীরা ৩ কিশোরের দেহ জল থেকে তুলে আনেন।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…