National

সাতসকালে বাস ঠেলে চালু করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট ৭

সাতসকালে রাস্তায় আচমকা বাস খারাপ হয়েছিল। তাই সেটাকে ঠেলে চালু করার চেষ্টা করছিলেন বাসের কন্ডাক্টর সহ আরও ৬ জন বাসযাত্রী। সেই সময়েই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। পিছন থেকে একটি ট্রাক এসে ধাক্কা মারে তাঁদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ জনের। এঁরা সকলেই থমকে যাওয়া বাসটিকে ঠেলে চালু করার চেষ্টা চালাচ্ছিলেন। ধাক্কা মেরে সেখান থেকে চম্পট দেয় ট্রাকটি। যদিও শেষরক্ষা হয়নি। কাছের একটি টোল প্লাজায় ট্রাকটিকে আটক করে পুলিশ। গ্রেফতার করা হয় ট্রাকের চালককে।

সোমবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাস্তি জেলার ভাদোই গ্রামের কাছে। যেখানে এলাহাবাদ থেকে গোরক্ষপুরগামী সরকারি পরিবহণের যাত্রীবাহী বাসটি থমকে যায়। সেটিকেই চালু করতে কন্ডাক্টরের সঙ্গে রাস্তায় নামেন ৬ যাত্রী।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026