প্রয়াত রূপেশ কুমার, ছবি – সৌজন্যে – ফেসবুক - rupesh.besoya.1
হাঁটতে হাঁটতে এসে বুকের সামনে বন্দুক ঠেকিয়ে গুলি করে তেমনই দুলকি চালে চলে গেল আততায়ী। যেন বিকেলে হাঁটতে বেরিয়েছে। কিছুই তো হয়নি! দিল্লির তৈমুর নগরে প্রকাশ্য জনবহুল এলাকায় এমন ঘটনায় স্তম্ভিত সকলে। রূপেশ কুমার নামে ওই ব্যক্তি তারপরই বুকে হাত দিয়ে কিছুটা এগিয়ে গিয়ে টলতে টলতে পড়ে যান। মৃত্যু হয় তাঁর।
ইতিমধ্যেই বিভিন্ন সংবাদমাধ্যমে সেই ভয়ংকর সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে ২ ব্যক্তি ছিল। তাদেরই একজন গুলি চালায়। এই ঘটনায় স্থানীয় মাদক কারবারিদের দিকেই আঙুল তুলেছেন এলাকার বাসিন্দা থেকে মৃতের পরিবার। রূপেশ কুমার এলাকায় মাদক ব্যবসার রমরমা আটকাতে উদ্যোগী হওয়াতেই তাঁকে এমন নির্মম মৃত্যু বরণ করতে হল বলে মনে করছেন সকলে। পুলিশ তদন্ত শুরু করলেও কেউ গ্রেফতার হয়নি। স্থানীয়দের একাংশের দাবি, এসব মাদক কারবারিদের সঙ্গে পুলিশেরও নাকি যোগসাজশ রয়েছে। তাই কেউ গ্রেফতার হচ্ছে না।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…