গ্রেফতার, প্রতীকী ছবি
রবিবার দিল্লি পুলিশ ৪০ বছর বয়সী এক স্বঘোষিত সন্ত-কে গ্রেফতার করল। সন্ত-এর সাথে তার ২ মহিলা সহযোগীকেও গ্রেফতার করেছে তারা। কয়েকদিন আগে ২৪ বছর বয়সী এক যুবতী পুলিশে অভিযোগ দায়ের করেন যে স্বঘোষিত সন্ত হরিনারায়ণ তাঁকে ধর্ষণ করেছে। তিনি সন্ত হরিনারায়ণকে ফ্রড বাবা নামেও অভিহিত করেন। ওই যুবতী দিল্লির মহিলা কমিশনেও অভিযোগ জানান। এর পরেই সন্ত হরিনারায়ণ ও তার ২ সহযোগী চিন্ময়ী মেঘনা ও সাক্ষীকে গ্রেফতার করা হয়।
পুলিশের ডেপুটি কমিশনার মনিকা ভরদ্বাজ জানিয়েছেন যে ওই যুবতীকে সন্ত হরিনারায়ণ ওরফে ফ্রড বাবা ধর্ষণ করে বলে অভিযোগ। পশ্চিম দিল্লির জনকপুরীর একটি আশ্রমে গত ১০ জুলাই ওই যুবতী ধর্ষিতা হন বলে অভিযোগ। যুবতীর আরও অভিযোগ যে ফ্রড বাবার সহযোগী ২ মহিলাও তাঁর শ্লীলতাহানি করে।
দিল্লির মহিলা কমিশন একটি বিবৃতিতে জানিয়েছে যে ওই যুবতীকে সন্ত হরিনারায়ণের সহযোগী মেঘনা ফ্রড বাবার কাছে নিয়ে যায়। মেঘনা ওই যুবতীকে বলে যে সে সন্ত হরিনারায়ণের চমৎকারে সুস্থ হয়ে গিয়েছে। প্রথমে ওই যুবতীর বিশ্বাস অর্জন করে সন্ত হরিনারায়ণ। তারপর তাঁকে আশ্রমে এসে আধ্যাত্মিক জ্ঞানার্জনের জন্য উৎসাহিত করতে থাকে ফ্রড বাবা। এই পরিপ্রেক্ষিতে ওই যুবতী গত ১০ জুলাই আশ্রমে পৌঁছলে তাঁকে সন্ত হরিনারায়ণ ধর্ষণ করে বলে অভিযোগ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…