হাতমা গ্রামে পুলিশি বন্দোবস্ত, ছবি - আইএএনএস
বিষাক্ত মদ খেয়ে রবিবার মৃত্যু হল ৫ জনের। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির কাছে হাতমা গ্রামে। রাঁচির ডেপুটি কমিশনার মাহিপত রায় সাংবাদিকদের জানান যে ৫টি দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই বলা সম্ভব বলে জানান তিনি। পুলিশ সূত্রে খবর, মৃত ৫ জন ছাড়া আরও ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
মৃতদের দেহ পরিবারের লোকেরা সৎকারের উদ্দেশে নিয়ে যাওয়ার সময় পুলিশ তাঁদের আটকায়। এরপর মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। এরপর তারা হাতমা গ্রামে তল্লাশি চালিয়ে ৮৫ লিটার মহুয়া থেকে তৈরি বিয়ার, ১৮ বোতল বিয়ার, ২০ বোতল বিদেশি মদ ও ৪০০ কেজি মহুয়া বাজেয়াপ্ত করে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…