প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু কাশ্মীরের একটা বড় অংশ। প্রবল বৃষ্টির জেরে নদীগুলি ফুঁসছে। নামছে ধস। এমনই এক ধস কেড়ে নিল ৫টি জীবন। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে কাশ্মীরের ডোডা জেলায়। এখানেই পাহাড়ের কোলে ভাতোলি গ্রাম। সেখানেই এদিন একটি মাটির বাড়ির ওপর ধস নামে বলে খবর। ধসে চাপা পড়ে যান একই পরিবারের ৫ জন। সকলেরই মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৩টি বালকও রয়েছে। জেলা প্রশাসনের তরফে মৃতদের প্রত্যেকের নিকটাত্মীয় পিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে।
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত রাজ্যের কাথুয়া জেলার বিভিন্ন অংশ। সেখানে হড়কা বানে যেকোনও মুহুর্তে প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে কোনও ঝুঁকি না নিয়ে প্রায় ৩০ জনকে সোমবারই হেলিকপ্টার নিয়ে গিয়ে উদ্ধার করে সেনা। এছাড়া হিমাচলের কুলু থেকেও বেশ কয়েকজনকে উদ্ধার করেছে সেনা।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…