বেলা সাড়ে ১১টা। দিল্লি মেট্রোর পিঙ্ক লাইনের আজাদপুর স্টেশনে তখন যাত্রীদের ভিড়। আচমকাই সকলের মাঝে দর্শন দিলেন তিনি। একেবারে মেট্রো স্টেশনে। এই স্টেশনটি মাটির তলায়। সেখানে বাঁদর! ফলে দাঁড়িয়ে থাকা যাত্রীদের মধ্যে নিমেষে আতঙ্ক ছড়ায়। যে কারও ওপর লাফিয়ে পড়তে পারে বাঁদর বাবাজি! অন্যদের ভয় দেখে সেও যদি ভয়ে আঁচড় কামড় শুরু করে তবে তো আর দেখতে হবেনা।
স্টেশনে বাঁদর ঢোকার খবর পেয়ে দ্রুত সেখানে হাজির হন সিআইএসএফ ও ডিএমআরসি আধিকারিক ও কর্মীরা। যাত্রীদের নির্ভয়ে থাকার আশ্বাস দিয়ে তাঁরাই অবশেষে বাঁদরকে সেখান থেকে হটিয়ে দেন। যাত্রীরা প্রাণ ফিরে পান। আতঙ্ক কাটে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…