ছবি – সৌজন্যে – ফেসবুক – @ShimlaOfficial
সেপ্টেম্বরেই তুষারপাত? অনেকের মনেই এ প্রশ্ন জাগতে পারে। অবশ্যই এটা প্রতি বছরের চেনা ছবি নয়। ১৪ বছর পর ফের সেপ্টেম্বরে তুষারপাত দেখল রোটাং পাস। এই মরশুমের প্রথম তুষারপাতে ঢেকে গেল মানালি থেকে লাদাখ যাওয়ার অন্যতম রাস্তার ওপর রোটাং পাস। হিমাচল প্রদেশের প্রায় সর্বত্রই এখন বৃষ্টি হচ্ছে। তারমধ্যেই রোটাং পাসে ভারী তুষারপাতে ওই পথ আপাতত অবরুদ্ধ হয়ে পড়েছে। বরফের পুরু সাদা চাদরে ঢাকা পড়েছে পাহাড়ি এলাকা। ঢেকেছে রাস্তাঘাট, গাছপালা, বাড়িঘর।
সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটাই ওপরে অবস্থিত রোটাং পাস। সেখানে যেমন বরফ পড়েছে, তেমনই বরফ পড়েছে লাহৌল, স্পিতি উপত্যকা, লোসার, কোকসার সহ আশপাশের এলাকায়। এখানেই শেষ নয়, আরও তুষারপাতের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…