ফের মাথাচাড়া দিল মাওবাদী দৌরাত্ম্য। অন্ধ্রপ্রদেশে রবিবার সকালে যা ঘটল তা জেনে শিউরে উঠছে গোটা দেশ। একটি অনুষ্ঠান চলাকালীন অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পাটির বিধায়ক কে সর্বেশ্বর রাও ও তেলেগু দেশমের নেতা সিবেরি সোমাকে গুলি করে হত্যা করল মাওবাদীরা। তাঁদের ২ জনকেই খুব কাছ থেকে গুলি করা হয়। অনুষ্ঠান চলাকালীনই কয়েকজন মাওবাদী সেখানে ঢুকে কার্যত পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ২ জনকে গুলি করে।
আরাকু ভ্যালির বিধায়ক সর্বেশ্বর রাও ২০১৬ সালেই টিডিপির সঙ্গে যুক্ত হন। তার আগে তিনি ওয়াইএসআর কংগ্রেসের নেতা ছিলেন। সোমাকে হারিয়েই তিনি আরাকুর বিধায়ক হন। রবিবার সকালে থুতাঙ্গু গ্রামে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান ২ টিডিপি নেতা। সেখানেই ঘটে এই ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। মাওবাদীদের খোঁজে এলাকায় তল্লাশি শুরু হয়েছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…