ফাইল : গির অভয়ারণ্যে সিংহ
ভারতে পশুরাজ সিংহের নিশ্চিন্ত বাসস্থান বললে প্রথমেই যে নামটা মাথায় আসে তা গুজরাটের গির অরণ্য। গির অরণ্যে সিংহদের প্রতিপালন হয় যত্নের সঙ্গে। অন্তত তেমনই জানা ছিল দেশবাসীর। কিন্তু সেই গির অরণ্যেই শেষ ১০ দিনে ১১টি সিংহের দেহ উদ্ধার করল বন দফতর। প্রাথমিকভাবে বন দফতর মনে করছে এদের মধ্যে জনা ৩ সিংহের মৃত্যু হয়েছে নিজেদের মধ্যে মারামারি করতে গিয়ে। যেটা সিংহদের মধ্যে নতুন কিছু নয়। বাকিদের মৃত্যু হয়েছে অসুখে। তবে দেহ পরীক্ষার পরই আসল কারণ পরিস্কার হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।
অধিকাংশ সিংহের দেহই মিলেছে গিরের ডালখানিয়া রেঞ্জ থেকে। মৃতদের মধ্যে সিংহ শাবকও রয়েছে। এছাড়া আমরেলি জেলার একটি জঙ্গল থেকে উদ্ধার হয়েছে একটি সিংহীর দেহ। এভাবে একের পর সিংহের মৃত্যুর খবর চিন্তার ভাঁজ ফেলেছে রাজ্য সরকারের মাথায়। ইতিমধ্যেই গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে গুজরাট সরকার।
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…