National

পুলিশের সঙ্গে গুলির লড়াই, মৃত ২ দুষ্কৃতি, ক্যামেরাবন্দি রোমহর্ষক এনকাউন্টার

২ দুষ্কৃতিকে ধরতে এনকাউন্টারের রাস্তায় হাঁটল পুলিশ। আর তা নিশ্চিন্তে ক্যামেরা বন্দি করতে পারলেন সাংবাদিকরা। পুলিশই এই এনকাউন্টারের আগে সাংবাদিকদের ডেকে ছবি তোলার অনুমতি দেয়। ফলে সেই রোমহর্ষক ছবি এখন অনেক মিডিয়ায় দেখা যাচ্ছে। পুলিশের তরফে জানানো হয়েছে, বেশ কিছুদিন ধরেই মুস্তাকিম ও নৌসাদ নামে ২ কুখ্যাত দুষ্কৃতিকে খুঁজছিল পুলিশ। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি খুনের অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা নাগাদ তারা উত্তরপ্রদেশের আলিগড়ের কাছে তাদের দেখতে পায় পুলিশ। একটি বাইকে করে পালাচ্ছিল তারা। তা নজরে পড়তে তাদের আটকানোর চেষ্টা করে পুলিশ। কিন্তু পুলিশের হাতে ধরা না দিয়ে তারা প্রায় ৪ কিলোমিটার দূরে একটি ফাঁকা বাড়িতে আশ্রয় নেয়। পুলিশ বাড়িটি ঘিরে ফেলে। অবস্থা বেগতিক বুঝে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে দুষ্কৃতিরা। পাল্টা পুলিশও গুলি চালায়। এই গুলির লড়াইতে এক পুলিশকর্মী আহত হন। অন্যদিকে পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ গুলির লড়াই চালানোর পর ২ দুষ্কৃতি গুলিবিদ্ধ হয়। পুলিশে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026