বিমান, প্রতীকী ছবি
জানুয়ারি থেকে চালু হবে পরিষেবা। তবে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল শুক্রবার। দেশের সাধারণ মানুষও যাতে বিমানে যাতায়াতের সুবিধা ভোগ করতে পারেন সেজন্য কেন্দ্র ‘উড়ে দেশ কা আম নাগরিক’ বা ‘উড়ান’ চালু করার কথা ঘোষণা করেছিল। সেই প্রকল্পের এদিন উদ্বোধন করেন কেন্দ্রীয় অসামরিক পরিবহণমন্ত্রী অশোক গজপতি রাজু।
এই প্রকল্পের আওতায় বিমানে ১ ঘণ্টার রুটে এবার থেকে আড়াই হাজার টাকার টিকিটের সুবিধা সাধারণ মানুষ ভোগ করতে পারবেন। এতে ছোট শহরগুলির সঙ্গে যেমন প্রধান শহরে যাতায়াতের সুবিধা বাড়বে। তেমনই ছোটছোট শহরগুলির মধ্যেও বিমানে যাতায়াতের প্রবণতা বাড়বে। বড় বিমানবন্দরগুলিতে বিমান অবতরণের ক্ষেত্রে বিশেষ একটি লেভি চালু করে এই পরিষেবার খরচ বহন করা হবে। এদিকে কনজিউমার প্রাইস ইনডেক্সের ওপর ভিত্তি করে এই আড়াই হাজারি বিমান ভাড়া কমানো বাড়ানো হবে। ১ হাজার ৪২০ থেকে ৩ হাজার ৫০০ টাকার মধ্যে ঘোরাফেরা করবে ভাড়ার অঙ্ক। উড়ান চালু হলে অন্তত ৩০টি ছোট বিমান বন্দরে নিয়মিত বিমান চলাচল শুরু হবে বলে আশাবাদী কেন্দ্র।
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…