National

১৮ মাসের মেয়েকে ছাদ থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগে গ্রেফতার বাবা

ইচ্ছে ছিল ছেলে হোক। কিন্তু হল মেয়ে। সেই রাগে ১৮ মাসের প্রথম মেয়েকে ছাদ থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় দুধের শিশুটি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলিতে। অভিযুক্ত বাবা অরবিন্দ গাঙ্গওয়ারকে গ্রেফতার করেছে সিবিগঞ্জ থানার পুলিশ।

জানা গেছে, অরবিন্দ চেয়েছিল ছেলে হোক। কিন্তু প্রথমবার সন্তান হয় মেয়ে। পরের সন্তানের ক্ষেত্রে ছেলে হওয়ার আশায় বুক বেঁধে বসেছিল সে। কিন্তু ৫ দিন আগে তার স্ত্রী আবারও এক কন্যাসন্তানের জন্ম দেন। তাতেই তার রাগ গিয়ে পড়ে বড় মেয়ে কাব্যার ওপর। অভিযোগ, বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরে কাব্যাকে নিয়ে ছাদে যায় সে। তারপরই মেয়েকে ছাদ থেকে ছুঁড়ে ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় শিশুকন্যাটিকে হাসপাতালে ভর্তি করানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলেই খবর।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026