মর্মান্তিক দুর্ঘটনা। তেলেঙ্গানায় খাদে বাস উল্টে মৃত্যু হল কমপক্ষে ৫০ জনের। মৃতদের মধ্যে অধিকাংশই শিশু ও মহিলা। আহত বেশ কয়েকজন। অঞ্জনেয় স্বামী মন্দির থেকে ফিরছিলেন প্রায় ৬০ জন পুণ্যার্থী। ওই বাসেই সওয়ার ছিলেন তাঁরা। কোন্দাগাত্তুর পাহাড়ি পথে ফিরছিল সরকারি বাসটি। মঙ্গলবার সকালে বাসটি পাহাড়ি পথে কোনওভাবে নিয়ন্ত্রণ হারায়। তারপর গড়িয়ে পড়ে খাদে। ঘটনার পর দ্রুত উদ্ধার ও চিকিৎসা সংক্রান্ত সুবিধা দেওয়ার জন্য আধিকারিকদের নির্দেশ দেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি।
ঘটনায় বাসের চালকেরও মৃত্যু হয়। যে রাস্তা দিয়ে বাসটি ফিরছিল সেটি বেশ ব্যস্ত রাস্তা। পাহাড়ি রাস্তায় অন্য একটি বাসকে পাশ দিতে গিয়েই চালক নিয়ন্ত্রণ হারান বলে দাবি করেছেন স্থানীয়রা।
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…