National

পাত্রী সারাক্ষণ হোয়াটসঅ্যাপ করে, অভিযোগ করে বিয়ে ভাঙল পাত্রপক্ষ

বিয়ের সব আয়োজন সমাপ্ত। পাত্রীও তৈরি। তৈরি পাত্রীর পরিবারও। সন্ধে নামতে অতিথিদের আগমনও চলছে পুরোদমে। সকলেই হাজির। কিন্তু পাত্রপক্ষের দেখা নেই। তারপরই আসে সেই ফোন। পাত্রপক্ষের তরফে ফোন করে জানানো হয় তারা এই বিয়েতে যেতে পারছে না। কারণ ওই পাত্রীর সঙ্গে তারা তাদের ছেলের বিয়ে দেবেনা। এর কারণও দর্শায় তারা। অভিযোগ, পাত্রপক্ষ নাকি জানায় পাত্রী অতিরিক্ত হোয়াটসঅ্যাপ করেন। তাই তারা বিয়ে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

একথা শোনার পর মাথায় কার্যত বাজ ভেঙে পড়ে পাত্রীপক্ষের। সব আয়োজন সম্পূর্ণ করে একবারে শেষে এসে পাত্রপক্ষ জানাল তাদের বিয়েতে সম্মতি নেই! এদিকে বিয়ের সন্ধেয় তখন পাত্রীপক্ষের বাড়ি ভর্তি অতিথি। এই অবস্থায় পুলিশের দ্বারস্থ হন পাত্রীর বাবা। পাত্রীর পরিবারের দাবি, ওসব হোয়াটসঅ্যাপ ট্যাপ নয়, পাত্রপক্ষ মোটা অঙ্কের পণ চেয়েছিল। আর সেটাই বিয়ে ভেঙে দেওয়ার আসল কারণ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আমরোহা জেলায়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026