National

নৌকাডুবি, নিখোঁজ ৪০ জন যাত্রী

বর্ষায় ব্রহ্মপুত্র নদে জল বাড়ে। হিমালয়ের পাহাড়ি এলাকায় বৃষ্টিতে আরও জল বেড়েছে। ব্রহ্মপুত্রে জল বাড়বে বলে সতর্কবার্তাও ছিল। অসমের গুয়াহাটির ফ্যান্সি বাজারে বুধবার সেই ব্রহ্মপুত্রের এপার থেকে ওপারে যাচ্ছিল একটি ভুটভুটি। যাত্রী সংখ্যা ছিল ৪০। কিন্তু অন্যপারে যাওয়ার আগেই আচমকা উল্টে যায় যাত্রী বোঝাই নৌকাটি। মাঝ ব্রহ্মপুত্রে ভেসে যান ৪০ জন। তাঁদের কারও এখনও খোঁজ নেই। ঘটনাটি ঘটে বুধবার দুপুর দেড়টা নাগাদ।

ইতিমধ্যেই ব্রহ্মপুত্রে তল্লাশি শুরু হয়েছে। তবে ব্রহ্মপুত্র এখন জলে টইটম্বুর। স্রোতও রয়েছে। তারমধ্যেই বেশ কয়েকজন নৌকাডুবির পর সাঁতরে পাড়ে ওঠার চেষ্টা করছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ব্রহ্মপুত্রের পাড়ে ঘটনার পর বহু মানুষ ভিড় জমান। ভিড় জমান নিখোঁজদের উদ্বিগ্ন আত্মীয় পরিজনেরাও। নৌকায় অনেক মহিলা ও শিশু ছিলেন বলে জানা গেছে। উদ্ধারকাজ চলছে।

News Desk

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026