National

স্কুল থেকে বার করে দেওয়ায় প্রধান শিক্ষককে গুলি করল ছাত্র

স্কুলে নিত্যদিন তার সম্বন্ধে নালিশ আসত। মারামারি, অশান্তি করা ছিল তার নিত্য দিনের কাজ। এমন এক ছাত্রকে আর স্কুলে রাখতে চাননি প্রধান শিক্ষক সঞ্জীব কুমার। তাকে স্কুল থেকে বার করে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে ওই ছাত্র মাকে সঙ্গে করে হাজির হয় প্রধান শিক্ষকের কাছে। তাকে স্কুল থেকে বার না করে দেওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু প্রধান শিক্ষক নিজের অবস্থানে অনড় থাকেন। যখন ওই ছাত্র বুঝতে পারে তার আর ওই স্কুলে ফেরার উপায় নেই, তখন সে তার মাকে সঙ্গে করে বাড়ি ফিরে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই একা ফিরে আসে। অভিযোগ, এরপরই ওই ছাত্র আগ্নেয়াস্ত্র বার করে প্রধান শিক্ষককে গুলি করে। তাঁর বাঁ কাঁধে গুলি লাগে। আহত রক্তাক্ত অবস্থায় প্রধান শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ঘটনার পর থেকেই ফেরার অভিযুক্ত ছাত্র।

চমকে দেওয়ার মত ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বিজনৌরে। বছর ১৬-র ওই ছাত্রের বিরুদ্ধে প্রধান শিক্ষককে হত্যার চেষ্টা ও বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র রাখার মামলা রুজু হয়েছে। পুলিশ অভিযুক্ত ছাত্রের খোঁজ শুরু করেছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026