প্রতীকী ছবি
উত্তরপ্রদেশের অযোধ্যা থেকে ফেরার পথে গুজরাটের গোধরায় সবরমতী এক্সপ্রেসের এস ৬ কামরায় আগুন লেগে মৃত্যু হয় ৫৯ জনের। যারমধ্যে অধিকাংশই ছিলেন হিন্দু পুণ্যার্থী। সেই ঘটনাকে কেন্দ্র করে ২০০২ সালের ফেব্রুয়ারিতে গুজরাট জুড়ে ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হয়। গোধরার সেই ঘটনায় অবশেষে ২ জনকে দোষী সাব্যস্ত করে তাদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আমেদাবাদের বিশেষ আদালত। ২ অভিযুক্ত ফারুক ভানা ও ইমরানকে যাবজ্জীবনের নির্দেশ দেয় আদালত। তবে আরও ৩ অভিযুক্তকে বেকসুর খালাস করেছে আদালত। এই ৫ অভিযুক্তকে ২০১৫ ও ২০১৬ সালে গ্রেফতার করা হয়। বিভিন্ন জায়গা থেকে তাদের এক এক করে গ্রেফতার করতে সমর্থ হয় পুলিশ।
এখনও পর্যন্ত গোধরা কাণ্ডে আরও ৮ অভিযুক্ত পলাতক। এদিকে এর আগেই আদালত এই মামলায় ৩১ জনকে দোষী সাব্যস্ত করে তাদের শাস্তি দেয়। ৬৩ জন প্রমাণের অভাবে বেকসুর খালাস পান।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…