National

পুলিশের জালে ৬২-র ‘মাম্মি’

খুন, পয়সার বিনিময়ে খুন, জল মাফিয়া, ব্যাঙ্ক ডাকাতি, অপহরণ – হেন কোনও তকমা নেই যা তার নামের পাশে নেই। অপরাধ জগতের ‘মাম্মি’ সে। গ্যাংয়ের সকলের মাম্মি। শতাধিক অপরাধের সঙ্গে যুক্ত থাকার রেকর্ড রয়েছে এই গডমাদারের। ৪৫ বছর ধরে অপরাধ জগতে নিজের হাত পাকিয়েছে সে। এখন বয়স ৬২। সেই অর্থে বৃদ্ধার দলে জায়গা হয়েছে। কিন্তু তার দাপটে এখনও বাঘে গরুতে এক ঘাটে জল খায়! এমনই তার দোর্দণ্ডপ্রতাপ। তাকে অনেক দিন ধরেই খুঁজছিল পুলিশ। সম্প্রতি এক ব্যক্তিকে খুনের অভিযোগও উঠেছিল তার গ্যাংয়ের বিরুদ্ধে। তদন্তে নেমে গ্যাংয়ের কয়েকজনকে গ্রেফতার করতে সমর্থ হলেও মাম্মি ছিল অধরা। অবশেষে দিল্লির সঙ্গম বিহার এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সমর্থ হল পুলিশ। এটা পুলিশের বড় সাফল্য হিসাবে দেখা হচ্ছে।

পুলিশ জানাচ্ছে, রাজস্থানের মেয়ে বাসিরা বহু বছর ধরেই অপরাধ জগতের সঙ্গে যুক্ত। জল মাফিয়া হিসাবে কুখ্যাতি আছে তার গ্যাংয়ের। তার ৮ ছেলেও অপরাধ জগতের সঙ্গে যুক্ত। তারমধ্যে ২ জন এখন জেলে। ছেলেদের সঙ্গে করেই অপরাধের এক সাম্রাজ্য গড়ে তুলেছিল বাসিরা। গ্যাংয়ে তাকে সবাই মাম্মি বলে ডাকত। অবশেষে অন্ধকার জগতের সেই মাম্মি ধরা পড়ল পুলিশের জালে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026