National

মৃত্যু বাড়ছে, অবস্থা ভয়াবহ, তার মাঝেই রোদের রেখা

শনিবার সকালেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে হেলিকপ্টার উড়তে দ্বিধায় ছিল। প্রবল বৃষ্টির কারণে ঝুঁকি নেওয়া হয়নি। পরে অবশ্য বৃষ্টি থামতে প্রধানমন্ত্রীকে নিয়ে আকাশে ওড়ে হেলিকপ্টার। ঘুরিয়ে দেখানো হয় কোচি ও কোচি সংলগ্ন এলাকার বন্যা দুর্দশা। কেরালার জন্য শুধু দেশ নয়, রাষ্ট্রপুঞ্জও উদ্বিগ্ন। রাষ্ট্রপুঞ্জের তরফ থেকেও গোটা অবস্থার দিকে নজর রাখা হচ্ছে।

মধ্য ও উত্তর কেরালার অবস্থা সবচেয়ে খারাপ বলে ব্যাখ্যা করা হলেও কার্যত গোটা কেরালাই জলের তলায়। রাস্তা হারিয়ে গেছে। ট্রেন চলাচল প্রায় স্তব্ধ। বিমান ওঠানামা ব্যাহত। ৩ লক্ষের ওপর মানুষ গৃহহীন। তাঁদের প্রায় ২০ হাজার ত্রাণ শিবিরে জায়গা দেওয়া হয়েছে। সেখানেও সব জায়গায় শান্তি নেই। ত্রাণ শিবিরেও জল ঢুকছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ফোন পাওয়া কঠিন হচ্ছে। পানীয় জলের অভাব চরম আকার নিচ্ছে। মৃতের সংখ্যাও বাড়ছে।

ইতিমধ্যেই বহু মানুষকে আকাশপথে উদ্ধার করা হয়েছে। যা পরিস্থিতি তাতে বহু এলাকায় ঢোকাই যাচ্ছেনা। বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া এবং প্রবল বৃষ্টির কারণে জলস্রোত প্রবল আকারে বইছে অনেক জায়গায়। সেই জলের তোড়ে পড়লে বাঁচার আশা কম। এরমধ্যে পাহাড়ি এলাকাগুলোয় ধস নেমেই চলেছে। সবদিক থেকে অবস্থা ভয়ংকর।

অন্ধকারে আশার ক্ষীণ কিরণের মত শনিবার বেলার দিকে কিছু জায়গায় রোদের দেখা মিলেছে। বৃষ্টিও কম। ফলে খুব ধীরে হলেও জলস্তর নামা শুরু করেছে। যদিও হাওয়া অফিসে এখনও ২ দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ফলে এখনই রেহাই মেলার সম্ভাবনা কম। জলও ঠিক কবে নামবে, কবে অবস্থা স্বাভাবিক হবে, জল নামার পর ধ্বংসের কী ছবি দেখা যাবে তা এখনও কারও কাছেই স্পষ্ট নয়। ফলে কেরালা কবে আবার স্বাভাবিক ছন্দে ফিরবে তা এখনও বলার সময় আসেনি বলেই মনে করছেন অনেকে।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার – নরেন্দ্র মোদী)

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026