National

চোখের সামনে জলের তোড়ে ভেসে গেলেন ১১ জন!

ছুটির দিনে মধ্যপ্রদেশের সুলতানগড় জলপ্রপাতে পর্যটকদের ভিড় থাকে চোখে পড়ার মতন। ২-১ দিনের ছুটিতে সুলতানগড় জলপ্রপাতের ধারে পিকনিক বা জলপ্রপাতের জলে জমিয়ে স্নান পর্যটকদের অন্যতম আকর্ষণ। স্বাধীনতা দিবসের ছুটি থাকায় গত বুধবারও ভিড় জমেছিল এখানে। বিকেল সাড়ে ৪টে নাগাদও এখানে বহু পর্যটক জলপ্রপাতের জলে স্নানের আনন্দ উপভোগ করছিলেন। আর ঠিক সেই সময়েই ঘটে গেল বিপত্তি। আচমকা জল গেল বেড়ে। এত দ্রুত জল বাড়ে যে জলপ্রপাতের মাঝের দিকে থাকা অনেকে ধারে আসার সময়টুকু পাননি।

প্রবল বৃষ্টির জেরে আচমকাই হড়কা বান আসে বলে মনে করছে স্থানীয় প্রশাসন। আর সেই জলের তোড়ে ভেসে যান ১১ জন বলে খবর। আরও ৪৫ জন জলের মাঝেই কোনওক্রমে একটি পাথরের ওপর দাঁড়িয়ে বাঁচানোর আর্তি জানাতে থাকেন। এঁদের মধ্যে ৫ জনকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়। বাকিদের দড়ি ফেলে উদ্ধার করা হয়। কিন্তু এখনও খোঁজ নেই ভেসে যাওয়া মানুষগুলোর। তাঁদের কারও দেহও পাওয়া যায়নি। ফলে নিশ্চিত করে তাঁদের মৃত্যু হয়েছে একথা বলা কঠিন হচ্ছে। কিন্তু এত সময় পরেও তাঁদের খোঁজ না মেলায় আবার সেই সম্ভাবনাই দৃঢ় হচ্ছে। পুলিশ নিখোঁজদের খোঁজ শুরু করেছে।

News Desk

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026