National

রানওয়ে ছেড়ে ছুটল বিমান, কপাল জোরে রক্ষা পেলেন ১৬১ যাত্রী

প্রবল বৃষ্টি হচ্ছিল রাতভর। ভোরের দিকেও বৃষ্টিতে বিরাম ছিলনা। এদিকে ভোর ৪টে ২০ মিনিটে কেরালার কোচি বিমানবন্দরে নামার কথা ছিল কুয়েত এয়ারওয়েজের একটি যাত্রীবাহী বিমানের। সময়মত সেটি অবতরণের জন্য প্রস্তুত হয়। চারপাশে তখন ঝাপসা করা বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে কিছুই ভাল করে দেখতে পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় রানওয়ের দু’পাশ ধরে আলো লক্ষ্য করেই রানওয়েতে নামতে যায় বিমানটি। ১৬১ জন যাত্রীকে নিয়ে বিমানটি রানওয়ে ছোঁয়ার পর তা কোনওভাবে দিশাহারায়। দৃশ্যমানতার অভাবেই এই অবস্থা বলে প্রাথমিকভাবে মনে করছেন বিশেষজ্ঞেরা।

বিমানটি রানওয়ে থেকে কিছুটা সরে পাশ দিয়ে ছুটতে শুরু করে। ক্রমশ তার গতি কমে। দাঁড়িয়ে পড়ে বিমানটি। বিমানের চাকায় রানওয়ের বেশ কিছু আলো ভেঙে গুঁড়িয়ে যায়। তবে বিমানটির কোনও বড় ক্ষতি হয়নি। শুধু একটি চাকা বদলাতে হয়েছে বলে খবর। অল্পের জন্য রক্ষা পান ১৬১ জন যাত্রী। পরে বিমানটি মেরামত করার পর ফের সেটি কুয়েতের দিকে উড়ে যায়।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026