National

৪ দিনের জন্য বন্ধ বিমানবন্দর, রাজ্যের ১৪ জেলায় লাল সতর্কতা

প্রবল বৃষ্টি চলছে কেরালায়। ফলে দৃশ্যমানতা তলানিতে গিয়ে ঠেকেছে। তার ওপর অনেক জায়গাই প্লাবিত। জল ঢুকছে বিমানবন্দরেও। এই অবস্থায় কোচি বিমানবন্দরে বিমান ওঠানামা রীতিমত দুরূহ কাজ হয়ে দাঁড়িয়েছে। কুয়েতের একটি যাত্রীবাহী বিমান রানওয়েতে দুর্ঘটনা কবলে পড়তে পড়তে বেঁচেছে। এই অবস্থায় আর কোচি বিমানবন্দর খোলা রাখার ঝুঁকি নিল ‌না বিমানবন্দর কর্তৃপক্ষ। ৪ দিনের জন্য বন্ধ করা হল বিমানবন্দর।

কেরালায় একেই প্রবল বৃষ্টিতে পরিস্থিতি রীতিমত শোচনীয়। রাজ্যের প্রায় সব জলাধার থেকে জল ছাড়া হচ্ছে। নাগাড়ে বৃষ্টি আর জলাধার থেকে জল ছাড়ার জেরে বন্যা পরিস্থিতি ভয়ংকর চেহারা নিয়েছে। প্রায় গোটা রাজ্যটাই প্লাবনের গ্রাসে চলে গেছে। রেল পরিষেবা বিঘ্নিত। অনেক জায়গায় সড়ক বলে কিছু নেই। সেনা উদ্ধারকাজ শুরু করেছে। তারপরও মৃতের সংখ্যা ৬৭ ছাড়িয়েছে।

এই অবস্থায় কপালের ভাঁজ আরও পুরু করল আবহাওয়া দফতরের পূর্বাভাস। পূর্বাভাসে বলা হয়েছে আরও ভারী বৃষ্টি হতে চলেছে কেরালায়। ফলে রাজ্যের ১৪টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি বাড়লে সব জলাধারের জলই বিপদসীমায় পৌঁছবে। ফলে ফের সব জলাধার থেকে একসঙ্গে জল ছাড়তে হবে। যা কেরালার শোচনীয় পরিস্থিতিকে আরও শোচনীয় করে তুলতে পারে। এই কঠিন পরিস্থিতির মোকাবিলায় সকলকে শান্ত থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। ইতিমধ্যেই কেরালার ২৩ হাজার মানুষকে ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। বহু এলাকা বিদ্যুৎহীন। চরম আকার নিচ্ছে পানীয় জলের সমস্যা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026