National

দিল্লির রাজপথে জেএনইউ-র ছাত্রনেতাকে গুলি

সামনেই স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। তাই গোটা নয়াদিল্লিই এখন নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মোড়া। কিন্তু সেখানেও যে কতটা ফাঁক রয়েছে তা বোঝা গেল সোমবার। এদিন সংসদ ভবনের কাছে কনস্টিটিউশন ক্লাবে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা উমর খালিদ। অনুষ্ঠানের ফাঁকে বাইরে রাস্তায় একটি চায়ের দোকানে দাঁড়িয়ে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন উমর। অভিযোগ, তখন সেখানে ৩ জন হাজির হয়। সাদা জামা পড়া এক ব্যক্তি উমর খালিদকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। খালিদ টাল সামলাতে না পেরে পড়ে যাওয়ায় ২টি গুলিই লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে প্রাণে বেঁচে যান খালিদ।

এদিকে গুলি চালানোর পর সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতিরা। কিন্তু তাড়াহুড়োতে বন্দুকটি হাত থেকে রাস্তায় পড়ে যায়। সেটি পুলিশ উদ্ধার করেছে। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রশ্ন উঠছে অত কড়া সুরক্ষা বলয়ে মোড়া জায়গায় ৩ জন ঢুকে একজনকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে গেল! অথচ তাদের আটকানো গেল না! পাকড়াও করাও গেল না!

উমর খালিদ নাকি আগেই খুনের হুমকি পেয়েছিলেন। তা তিনি পুলিশে লিখিত আকারে জানিয়েও ছিলেন। এ যাত্রায় রক্ষা পেলেও তাঁর জীবন সংশয় রয়েছে বলেই মনে করছেন তাঁর ঘনিষ্ঠরা।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026