National

স্কুলে আয়রন ট্যাবলেট খাওয়ার ৪ দিন পর মৃত ছাত্রী

গত সোমবার মুম্বই পুরসভার একটি স্কুলে ছাত্রীদের আয়রন ও ফলিক অ্যাসিডের ট্যাবলেট দেওয়া হয়েছিল। স্কুল থেকেই বিনামূল্যে এই ট্যাবলেট খাওয়ানো হয়। উদ্দেশ্য অবশ্যই ছিল ছাত্রীদের স্বাস্থ্যের উপকার। কিন্তু বাস্তবে হল উল্টো। ট্যাবলেট খাওয়ার ৪ দিন পর ১ ছাত্রীর মৃত্যু হয়েছে। তাকে দেখে আতঙ্কে ১৬০ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি। আশঙ্কা করা হচ্ছে ওই আয়রন ট্যাবলেট থেকেই বিষক্রিয়া হয়েছে। তবে এখনও পুরো বিষয়টি পরিস্কার নয়। কারণ ওই ট্যাবলেট আরও বহু স্কুলেই খাওয়ানো হয়েছিল। সেখানে ছাত্রছাত্রীদের কোনও সমস্যা হয়নি। কেবল এই স্কুলের ছাত্রীরাই সমস্যায় পড়ল। ফলে এই স্কুলে যে ট্যাবলেটের বান্ডিল এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে স্কুল জানাচ্ছে যে ছাত্রীর মৃত্যু হয়েছে সে গত সোমবার ট্যাবলেট খেয়েছিল। তারপর দিন স্কুলে আসেনি। তারপর বুধ ও বৃহস্পতি স্কুলে আসে। শুক্রবার তার রক্ত বমি শুরু হয়। পরে তার মৃত্যু হয়। ছাত্রছাত্রীদের মধ্যে অ্যানিমিয়ার প্রবণতা কমাতে কেন্দ্রীয় সরকারি উদ্যোগেই এই ট্যাবলেট সারা ভারত জুড়ে বিভিন্ন স্কুলে খাওয়ানো হয়। এই স্কুলেই শুধু এমন এক বিষক্রিয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় তদন্ত শুরু হয়েছে। ঠিক কী কারণে ওই ছাত্রীর মৃত্যু হল তাও খতিয়ে দেখা হচ্ছে।

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026