National

নাগাড়ে বৃষ্টিতে বন্যা, ধসে চাপা পড়ে মৃত ২০

একটানা বৃষ্টি। তাও আবার মুশলধারে। ফলে ক্রমশ বিভিন্ন নিচু এলাকা জলে ভরে গিয়েছিল। অবস্থা আরও খারাপ করেছে কেরালার প্রায় সব জলাধার থেকেই জল ছাড়া। প্রতিটি জলাধারেই জলধারণ ক্ষমতার কাছে পৌঁছে গেছে জলস্তর। ফলে জল ছাড়তেই হচ্ছে। আর সেই জলে আরও ফুঁসছে নদীগুলি। দুকূল ছাপিয়ে জল ঢুকছে বিভিন্ন এলাকায়। ইতিমধ্যেই বেশ কিছু এলাকা থেকে মানুষজনকে সরানোর কাজ শুরু হয়েছে। রাখা হচ্ছে ত্রাণ শিবিরে। এমন অবস্থা যে কোচি বিমানবন্দরে যাবতীয় বিমানের অবতরণ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। যেভাবে জল বাড়ছে তাতে যে কোনও মুহুর্তে বিমানবন্দরে জল ঢুকতে শুরু করবে বলে আশঙ্কা।

নাগাড়ে বৃষ্টির জেরে অনেক জায়গায় ধস নামছে। ধসের নিচে আটকা পড়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। কোঝিকোড়, মনপ্পুরম, ওয়ানাড ও ইডুকি জেলা থেকে মৃত্যুর খবর এসেছে। যা অবস্থা তাতে ফুঁসতে থাকা নদীগুলির জল আরও বাড়বে বলেই মনে করছে প্রশাসন। ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি বিবেচনা করে উদ্ধারকাজে সেনার সাহায্য চেয়েছে পিনারাই বিজয়ন সরকার।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026