মাছ ধরাই তাঁদের কাজ। পেশায় মৎস্যজীবী ২ ভাই রাতদিন পরিশ্রম করেও এখনও তেমন একটা বড় অঙ্কের মুখ দেখতে পাননি। কিন্তু কথায় বলে ললাটের লিখন। আর সেই ললাট লিখনে রাতারাতি একটা মাছ বেচে সাড়ে ৫ লক্ষ টাকা রোজগার হয়তো লেখা ছিল। মুম্বই সংলগ্ন উপকূল জুড়ে মৎস্যজীবীদের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এটা এতদিনের সেই মাছ ধরার ইতিহাসে সোনালি দিন হয়ে রইল। কারণ এত টাকায় একটা মাছ আজ পর্যন্ত সেখানে বিক্রি হয়নি।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে জানা গেছে, ওই ২ ভাই গত রবিবার মুম্বইয়ের কাছে সমুদ্রে মাছ ধরার সময়ে জালে পান একটি ৩০ কেজি ওজনের অতিকায় ঘোল মাছ। এমনিতেই রীতিমত দামী মাছ হিসাবে বিখ্যাত ঘোল। যেমন তার স্বাদ, তেমন তার ওষধি গুণ। মন ভাল করা স্বাদের পাশাপাশি নাকি মাছটির বিভিন্ন অঙ্গ ওষধি গুণে ভরা। কথায় বলে ঘোল হল এমন মাছ যার হৃদয় সোনার তৈরি হয়। মাছের ছাল থেকে নাড়িভুঁড়ি কিছুই ফেলার নয়। একটা ছোট ঘোল মাছও হাজার টাকা কেজির নিচে বিক্রি হয়না। মাছটি ধরার পড়ার পর গত সোমবার সেটিকে নিলামে তোলা হয়। কিছু সময়ের মধ্যেই সাড়ে ৫ লক্ষ টাকা দাম উঠে যায় সেটির। বিক্রি হয়ে যায় ওই দামে। রাতারাতি মোটা টাকা হাতে এসে যায় ২ ভাই মহেশ ও ভারতের।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…