National

বালিতে লুকিয়ে ব্লু বটল, সমুদ্রতটে খালি পায়ে যেতে মানা করল প্রশাসন

ব্লু বটল। ৬ ইঞ্চির মত লম্বা। নীলচে চেহারা। লম্বা দাঁড়াটাও নীলচে কালো। শরীরের একটা অংশ বর্ণহীন জলের মত রংয়ের। এমন এক সামুদ্রিক প্রাণি যার হুল ভয়ংকর। একবার ফোটালে জ্বলতে শুরু করবে শরীরের ওই অংশ। তবে প্রাণঘাতী নয়। কিন্তু হুল ফোঁটার যন্ত্রণা? তাও কী কম? অনেকে লেবুর রস দিয়ে যন্ত্রণা কমানোর চেষ্টা করেন। মুম্বইয়ের বিভিন্ন সমুদ্রতটে বর্ষাকালে এদের দেখা মেলে। বালির মধ্যে জড়োসড়ো হয়ে পড়ে থাকে। আর তার কাছে কেউ হেঁটে গেলেই ফুটিয়ে দেয় হুল। বড় হলে কষ্ট সহ্য করার চেষ্টা করেন। বাচ্চাদের ক্ষেত্রে যন্ত্রণা বেশি।

এখন বর্ষা। আর বর্ষায় এ বছরও মুম্বইয়ের সমুদ্রতট জুড়ে ব্লু বটলের আতঙ্ক। ইতিমধ্যেই নাকি বেশ কয়েকজন এর হুল খেয়েছেন। তাই প্রশাসনের তরফে বারবার মানা করা হচ্ছে মুম্বইয়ের কোনও সমুদ্রতটে ভুলেও খালি পায়ে বালির ওপর দিয়ে হাঁটতে। জুতো থাকলে হুল খাওয়ার সম্ভাবনা কম। পা ঢাকা জুতো পড়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026