National

গ্রামের ধার থেকে মিলল ৪৩টি ময়ূরের নিথর দেহ

এই অঞ্চলের বেশ কিছু নারকেল গাছে ছিল এদের বাসা। প্রতিদিন সকালে বাসা ছেড়ে তারা চলে আসত গ্রামের ধারের শুকিয়ে যাওয়া ক্যানালের ধারে। সেখানেই সারাদিন খুঁজে খুঁজে খাবার খেয়ে সন্ধেয় ফের ফিরে যেত নারকেল গাছে নিজেদের বাসায়। এটাই ছিল এখানকার ময়ূর ময়ূরীদের দৈনন্দিন রুটিন। আশপাশের গ্রামের সবাই একথা জানেন। সেই ময়ূরদের নিশ্চিন্ত জীবনে থাবা বসাল মৃত্যু। একটা দুটো নয়। গত শনিবার সকালে ৪৩টি ময়ূর ময়ূরীর মৃত্যু হল একসঙ্গে। যারমধ্যে ৯টি পূর্ণ বয়স্ক ময়ূর ও ৩৪টি ময়ূরী। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর মাদুরাইয়ের কাছে মাঙ্গালাকুডি এলাকায়।

পশু চিকিৎসকরা দেহগুলি পরীক্ষার পর মনে করছেন গত শুক্রবারই তারা যে খাবার খায় তার সঙ্গে বিষ মেশানো থাকতে পারে। যার জেরে রাতেই পাখিগুলির মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। উঁচু নারকেল গাছের বাসা থেকে মাটিতে আছড়ে পড়ে। পুলিশের অনুমান কেউ বা কয়েকজন ময়ূরগুলিকে মারার উদ্দেশ্যেই তাদের বিষ মেশানো খাবার খেতে দেয়। পুলিশ তদন্ত শুরু করেছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026