National

ছুরি হাতে মুখ্যমন্ত্রীর ঘরের সামনে পৌঁছে গেল এক ব্যক্তি

নয়াদিল্লিতে কেরালা ভবনে তখন খোদ উপস্থিত রয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। নিজের ঘরে রয়েছেন তিনি। সূত্রের খবর, ঠিক তখনই শনিবার সকালে তাঁর ঘরের কাছে পৌঁছে যায় এক ব্যক্তি। তার হাতে ছুরি ছিল। ছিল এক গোছা কাগজ। আর বুক পকেটে রাখা ছিল ভারতের একটি পতাকা। চোখে পড়তেই তাকে আটকান নিরাপত্তারক্ষীরা। হাতে ছুরি থাকলেও সে বলতে থাকে সে কাউকে কিছু করবে না। তার মুখ্যমন্ত্রীর কাছেও কিছু চাওয়ার নেই। কাগজপত্র দেখিয়ে সে কিছু বলারও চেষ্টা করে। এদিকে তার হাতে ছুরি থাকায় নিরাপত্তারক্ষীরা প্রথমে তার কথা শুনলেও পরে সন্তর্পণে তাকে পিছন থেকে জাপটে ধরেন। তারপর তাকে পিছমোড়া করে ঘাসজমিতে ফেলে তার হাত বেঁধে দেন। পুলিশ তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ছুরি হাতে মুখ্যমন্ত্রীর ঘরের কাছে পৌঁছনোর সঠিক উদ্দেশ্য বোঝার চেষ্টা করছেন তদন্তকারীরা। পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন।

প্রশ্ন উঠছে কেরালা ভবনে যখন মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত, তখন সেখানে কীভাবে একজন হাতে ছুরি নিয়ে মুখ্যমন্ত্রীর ঘরের কাছাকাছি পৌঁছে গেল? একে নিরাপত্তার গাফিলতি হিসাবেই দেখছেন অনেকে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026