National

নাগাড়ে বৃষ্টিতে বন্যা, বাড়ছে মৃতের সংখ্যা

ভারী বর্ষণের জেরে গত ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশে মৃত্যু হল ৪৫ জনের। কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে উত্তরপ্রদেশে। তার জেরে কয়েক জায়গায় ব্যাহত জনজীবন। অনেক জায়গায় জলস্তর বৃদ্ধি পেতে শুরু করেছে। গৃহহীন হয়ে পড়েছেন বহু মানুষ। বিভিন্ন জায়গায় জল বাড়ায় গ্রামে গঞ্জে জলবন্দি হয়ে পড়েছেন মানুষজন। দ্রুত উদ্ধারকাজ চালাতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। যুদ্ধকালীন তৎপরতায় বন্যা বিধ্বস্ত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন তিনি।

প্রবল বৃষ্টিতে উত্তরপ্রদেশ জুড়ে বিভিন্ন জায়গায় ভেঙে পড়ছে পুরনো বাড়ি। সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হচ্ছে বহু মানুষের। তাই দ্রুত পুরনো বাড়িগুলি থেকে সেখানকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সাহারানপুর ও মেরঠে বাড়ি ধসে নিহত হয়েছেন ৫ শিশু সহ ৮ জন।

এদিকে বৃষ্টির জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত পশ্চিম উত্তরপ্রদেশ। নাগাড়ে বৃষ্টিতে সমস্যায় পড়েছেন স্থানীয় মানুষজন। কাজকর্ম লাটে উঠেছে। স্কুল কলেজ বন্ধ। সড়ক জলের তলায় চলে যাওয়ায় বাস পরিবহণ স্তব্ধ। এরমধ্যেই বিভিন্ন জায়গায় পানীয় জলের সমস্যা দেখা দিতে শুরু করেছে।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026