National

পিকনিক করতে বেড়িয়ে খাদে বাস, মৃত ৩৩

বর্ষাকাল, তোফা আবহাওয়া। তার ওপর মহাবালেশ্বরের মত পাহাড়, সবুজ আর ঝরনায় ঘেরা চোখ জুড়নো প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটা জায়গা। তাই সপ্তাহের শেষে দারুণ একটা পিকনিকের আয়োজন করেছিলেন মহারাষ্ট্রের অন্যতম সেরা কৃষি বিশ্ববিদ্যালয় ডক্টর বালাসাহেব সাওয়ান্ত কোঙ্কণ বিদ্যাপীঠের কর্মচারিরা।

শনিবার সকালেই সকলে হাজির হয়ে বাসের সামনে দাঁড়িয়ে গ্রুপ ফটো তুলে দারুণ খুশির দিনটা কাটাতে উঠে পড়েন বাসে। রত্নগিরির দাপোলি এলাকা থেকে বাস মহাবালেশ্বরের দিকে যাত্রা শুরু করে।

বেলার দিকে রায়গড় জেলার পোলাদপুরের কাছে পাহাড়ি রাস্তায় একটি বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় চালক সহ ৩৪ জনকে নিয়ে ছুটে চলা বাসটি। তারপরই পাশের অম্বেনালি ঘাটের গভীর খাদে গড়িয়ে পড়তে শুরু করে।

গভীর খাদে পড়ার পর যে কেউ বাঁচবেন না তা বলার অপেক্ষা রাখে না। কেবল খাদে পড়ার আগেই বিপদ আঁচ করে বাস থেকে লাফ দেন ১ ব্যক্তি। তিনি প্রাণে বেঁচে যান। বাকি ৩৩ জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়।

ঘটনার পরই উদ্ধারে নামেন বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা। মর্মান্তিক এই দুর্ঘটনায় ট্যুইটারে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026