National

ভিডিওর নেশা, পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে পড়ল গাড়ি

গাড়ির গতি নেহাত কম ছিলনা। গাড়িতে ৩ যুবক তখন আনন্দে আত্মহারা। ছবি তুলছেন। সেলফি নিচ্ছেন। ভিডিও তুলছেন। এদিকে গাড়ি কিন্তু কোনও সোজা রাস্তা ধরে যাচ্ছে এমন নয়। আঁকা বাঁকা পাহাড়ি বিপদসঙ্কুল পথ ধরে এগোচ্ছে গাড়িটি। এই রাস্তায় যথেষ্ট মনোযোগ সহকারে চালানোও সহজ কথা নয়। সেই রাস্তায় ভিডিওতে হাসি মুখের পোজ দিতে দিতে বেপরোয়া গাড়ি চালানোর ফল কী হতে পারে অনুমেয়। হলও তাই। ভিডিও তোলার নেশায় পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারাল গাড়ি। পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে উল্টে পড়ল খাদে। মৃত্যু হল ১ বন্ধুর। বাকি ২ জন হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের নৈনিতালের কাছে। মৃত তরুণের নাম বিরেন্দর কুঁয়ার। সেনায় কর্মরত বিরেন্দর ছুটি কাটাতে এসেছিলেন বাড়িতে। গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন তাঁর ভাই সঞ্জু কুঁয়ার ও তাঁদের এক বন্ধু দিপু দানি। দুর্ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। তাতেই দুর্ঘটনার আগের মুহুর্তের ও দুর্ঘটনার সময়ের ছবি পেয়েছেন তদন্তকারীরা।

News Desk

মকর রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026