দিল্লির নন্দ নগরী এলাকা। এখানেই এক ভয়ংকর দুর্ঘটনার সাক্ষী হলেন স্থানীয় মানুষজন। যা দেখলেন তাতে অনেকেরই রাতে ঘুম আসবে না হয়তো। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টা। হুন্ডাই আই১০ গাড়িতে আসছিলেন ৭৮ বছরের বৃদ্ধা ঠাকুমা ও তাঁর ৩১ বছরের নাতি। একটি ক্রসিংয়ে আচমকাই ২ দিক থেকে ২টি বাস বেপরোয়া গতিতে গাড়ির ২ পাশে এসে পড়ে। ২টি বাস গাড়ির ২টি দিকে এমনভাবে ধাক্কা মারে যে গাড়িটি মাঝখানে স্যান্ডউইচ হয়ে যায়।
দুর্ঘটনায় নাতি-ঠাকুমাও চেপ্টে যান গাড়ির মধ্যেই। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এরপর প্রায় আধঘণ্টার চেষ্টার গাড়ির ইস্পাতের চাদর কেটে বার করে আনা হয় তাঁদের। ২ জনেরই মুখ এতটাই বিকৃত হয়ে গিয়েছিল যে তাঁদের চেনা মুশকিল হচ্ছিল। ঘটনার জেরে এলাকায় বেশ কিছুক্ষণ চাঞ্চল্যের সৃষ্টি হয়।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…