National

হৃষীকেশের পথে খাদে উল্টে গেল বাস, মৃত ১৪

উত্তরকাশী থেকে হৃষীকেশ যাচ্ছিল যাত্রী বোঝাই বাসটি। হৃষীকেশ-গঙ্গোত্রী হাইওয়ের দুর্গম পথ ধরে এগিয়ে চলা বাসটিতে ৩০ জন যাত্রী ছিলেন। সকলেরই গন্তব্য ছিল হৃষীকেশ। জানা গেছে, উত্তরাখণ্ড সরকারি পরিবহণের ওই বাসটি কিরগানি এলাকায় পাহাড়ি রাস্তায় পিছলে যায়। এরপর নিয়ন্ত্রণ রাখতে না পেরে উল্টে পড়ে রাস্তা ঘেঁষা খাদে। পাহাড়ি এলাকার ঢাল ধরে প্রায় ২৫০ মিটার গভীরে গিয়ে উল্টে পড়ে বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৪ জনের। ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। যাঁদের অবস্থা আশঙ্কাজনক ছিল তাঁদের হেলিকপ্টারের সাহায্যে হৃষীকেশ এইমসে স্থানান্তরিত করা হয়।

ঘটনার পর উত্তরাখণ্ড সরকারের তরফে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়। আহতদের মাথা পিছু ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026