National

রাতের অন্ধকারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ বাড়ি, উদ্ধারে এনডিআরএফ

দিল্লির অদূরে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় গত মঙ্গলবার রাত ৯টা নাগাদ একটি নির্মীয়মাণ ৬ তলা বাড়ি ভেঙে পড়ে। বাড়িটি ভেঙে পাশের একটি ছোট বাড়ির ওপর পড়ে। ফলে সেটিও ভেঙে যায়। ২টি বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান অনেকে। যার মধ্যে একটি ৪ জনের পরিবারও রয়েছে। মঙ্গলবার রাতের পর বুধবার সকাল থেকেই পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা বিশাল ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চালাচ্ছেন।

এখনও পর্যন্ত ৪ জনের দেহ উদ্ধার হয়েছে। আশঙ্কা করা হচ্ছে এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছেন। যার মধ্যে অধিকাংশই শ্রমিক। যাঁরা বাড়ি তৈরির সঙ্গে যুক্ত ছিলেন। আর রয়েছেন বেশ কয়েকজন সুরক্ষাকর্মী। ইতিমধ্যেই নির্মীয়মাণ বাড়িটির মালিক সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। চেষ্টা চলছে যত দ্রুত সম্ভব ধ্বংসস্তূপ সরিয়ে দেহগুলি উদ্ধার করা যায়। ফলে মৃতের সংখ্যা বাড়বে বলেই মনে করছে প্রশাসন। উদ্ধারকাজের সম্বন্ধে খোঁজখবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইতিমধ্যেই ৪০০ জন উদ্ধারকারী উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। কিন্তু ধ্বংসস্তূপ সরানোর কাজ খুব সন্তর্পণে করতে হচ্ছে। কারণ যেভাবে এক একটা অংশ ঝুলছে তাতে তাড়াহুড়ো করলে সেগুলো উদ্ধারকারীদের ওপরই ভেঙে পড়তে পারে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026