National

বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণেই চরম বিপর্যয়, প্রশিক্ষণের মাঝেই প্রাণ গেল ছাত্রীর

বিপদে পড়লে উঁচু তলা থেকে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচানোর কৌশল শেখানো হচ্ছিল ছাত্রছাত্রীদের। বিপর্যয় মোকাবিলার সেই প্রশিক্ষণই ডেকে আনল চরম বিপর্যয়। প্রাণ গেল এক ছাত্রীর। তিনতলার কার্নিশ থেকে ঝাঁপ দেওয়ার কৌশল শিখতে গিয়ে নিচে পড়তে থাকা ছাত্রীর মাথা দোতলার কার্নিশে খেল ধাক্কা। তারপর পড়ল নিচে। গুরুতর আহত ওই ছাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি।

কোয়েম্বাটুরের কোভাই কলাইমগল কলেজে গত বৃহস্পতিবার চলছিল বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণ। সেই প্রশিক্ষণে অন্য ছাত্রছাত্রীদের সঙ্গে নাম লেখান লোগেশ্বরী নামে ১৯ বছরের এক কমার্সের ছাত্রী। কার্নিশ থেকে ঝাঁপ দিয়ে প্রাণরক্ষার প্রশিক্ষণ দিতে লোগেশ্বরীকে বসানো হয় তিনতলার কার্নিশে। পিছনে প্রশিক্ষক কার্নিশেই দাঁড়িয়ে। নিচে বড় চাদর ধরে দাঁড়িয়ে অনেকে। তার ওপরই ঝাঁপ দিতে বলা হলেও আতঙ্কে ঝাঁপ দিতে রাজি হননি ওই ছাত্রী। সেই সময়ে তাঁকে জোর করেই ঠেলে দেন প্রশিক্ষক। ঠেলায় নিচের দিকে পড়তে শুরু করেন লোগেশ্বরী। তিনতলা পার করে দোতলার কার্নিশে আচমকাই তাঁর মাথা ঠুকে যায়। তারপর তিনি গিয়ে পড়েন নিচে। সেই শিউড়ে ওঠার মত ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল।

এই ঘটনায় প্রশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা রুজু হয়েছে। ঘটনার জেরে কলেজ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রশ্ন উঠছে ছাত্রছাত্রীদের সুরক্ষা নিশ্চিত না করেই কীভাবে এমন ঝুঁকির প্রশিক্ষণ কলেজ চত্বরে হতে দিল কলেজ কর্তৃপক্ষ? যার জেরে প্রাণ গেল এক ১৯ বছরের তরুণীর।

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026