আদনানকে পাক তোপ, পাক শিল্পীদের পাশে সলমন

পাকিস্তানে ঢুকে ভারতের জঙ্গি নিকেশের স্ট্র্যাটেজিক স্ট্রাইককে অভিনন্দন জানিয়ে ট্যুইট করলেন পাক বংশোদ্ভূত গায়ক আদনান সামি। ট্যুইটে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দফতর ও ভারতের সাহসী সেনাদের বুদ্ধিদীপ্ত, সফল ও পরিণত হামলার জন্য অভিনন্দন জানান তিনি। আর তাতেই তোপের মুখে পড়েছেন কিছুদিন আগেও পাক নাগরিক থাকা আদনান। ভারত সরকারের কাছে সবে তিনি ভারতের নাগরিকত্ব পেয়েছেন। তারপরই তাঁর এই ট্যুইটকে পাক বিরোধী বক্তব্য বলে মনে করছেন পাকিস্তানের নাগরিকরা। ট্যুইটে তাঁর বিরুদ্ধে সেই ক্ষোভ আছড়ে পড়েছে। তোপের মুখে পড়েছেন আদনান। এদিকে এদিন পাক অভিনেতাদের ভারত থেকে বিতাড়িত করার দাবির বিরুদ্ধে মুখে খুলেছেন সলমন খান। তাঁর দাবি, শিল্পের সঙ্গে সন্ত্রাসকে মিশিয়ে ফেলা উচিত নয়। পাকিস্তানের শিল্পীরা সন্ত্রাসবাদী নন। ভারত সরকারই তাঁদের এখানে কাজ করার ছাড়পত্র দিয়েছে। পাশাপাশি যদিও ভারতীয় সেনাদের পাকিস্তানে ঢুকে জঙ্গি নিধনকে সঠিক বলে জানিয়েছেন তিনি। এদিকে মুম্বইয়ের ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসারস অ্যাসোসিয়েশন বা ইমপা-র তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাক অভিনেতাদের ভারতীয় সিনেমায় সুযোগ দেওয়া হবে না। তাদের বয়কট করবে ইমপা।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026