National

অল্পের জন্য মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ এড়াল ২টি যাত্রীবাহী বিমান

যখন ২টি বিমান একে অপরকে পার করল তখন তাদের মধ্যে উল্লম্বভাবে দূরত্ব ছিল মাত্র ২০০ ফুট! একটু এদিক ওদিক হলেই মুখোমুখি সংঘর্ষ হত ২টি বিমানের। আর তা হয়তো ভারতীয় বিমান পরিষেবার ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় অধ্যায় হয়ে যেত। বেঙ্গালুরুর আকাশে এমনই এক অতি ভয়ংকর পরিস্থিতি সামলে দিলেন ২ বিমানের পাইলট। কার্যত তাঁদের তৎপরতা ও মুহুর্তের সিদ্ধান্তে কপাল জোড়ে এড়ানো গেল এতগুলো মানুষের জীবনহানির সম্ভাবনা।

ইন্ডিগো বিমান সংস্থার একটি বিমান কোয়েম্বাটুর থেকে হায়দরাবাদ যাচ্ছিল। আর অন্য একটি বিমান বেঙ্গালুরু থেকে কোচি যাচ্ছিল। সূত্রের খবর, বেঙ্গালুরুর আকাশে আচমকাই ২ বিমানের পাইলট যন্ত্রের সাহায্যে জানতে পারেন উল্টোদিকে খুব কাছেই রয়েছে আর একটি বিমান। আর যেভাবে ওড়া চলছে তাতে ২টি বিমানের মুখোমুখি সংঘর্ষ হতে আর সামান্য সময়ের অপেক্ষা। কারণ বিমান ২টি কয়েক হাজার কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে উড়ছে। আর যখন ২ পাইলট জানতে পারেন তখন ২টির মধ্যে দূরত্ব ছিল মাত্র ৮ কিলোমিটার। এরপর ২ পাইলট নিজেদের দক্ষতায় এই দুর্ঘটনা থেকে বিমান ২টিকে রক্ষা করেন। এ যাত্রায় বেঁচে যান বিমান যাত্রীরা।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026