National

জেলের মধ্যেই গুলি, খুন কুখ্যাত ডন

রবিবারই তাকে ঝাঁসি থেকে বাগপত সংশোধনাগারে নিয়ে আসা হয়েছিল। এক বিজেপি বিধায়ককে খুনের অভিযোগে গ্রেফতার উত্তরপ্রদেশের কুখ্যাত মাফিয়া ডন মুন্না বজরঙ্গিকে সোমবার সকালে সংশোধনাগারের মধ্যেই গুলি করে অন্য এক মাফিয়া ডন সুনীল রাঠিয়াত। সকালে চা খাওয়ার সময়ে তাকে গুলি করা হয় বলে খবর। দ্রুত মুন্নাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। প্রসঙ্গত মুন্নার সঙ্গে এমন কিছু হতে পারে আন্দাজ করতে পেরেছিলেন তাঁর স্ত্রী। গত ২৯ জুন সাংবাদিক বৈঠকে প্রেম প্রকাশ সিং ওরফে মু্ন্না বজরঙ্গির স্ত্রী সীমা সিং দাবি করেছিলেন তাঁর স্বামীর জীবন সংশয় রয়েছে। তাকে ফেক এনকাউন্টারে মেরে ফেলার ছক কষা হচ্ছে।

এদিকে এদিন অন্য এক মাফিয়া ডনের গুলিতে মুন্নার মৃত্যুর পরই উত্তরপ্রদেশ জুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, মুন্নাকে হত্যা করার জন্য পিস্তল সংশোধনাগারের মধ্যে অন্য এক বন্দির হাতে এল কী করে? আর এখানেই অনেকে অন্য সম্ভাবনা তুলে আনছেন। বিশেষত মু্ন্নার স্ত্রীর দাবির পর তো সে প্রশ্ন এখন বেশ জোড়াল হয়ে সামনে আসতে শুরু করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে উত্তরপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে জানিয়েছেন, মুন্না হত্যার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। সাসপেন্ড করা হয়েছে বাগপত সংশোধনাগারের জেলারকে।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026