National

সমুদ্রে স্নান করতে নেমে ডুবে মৃত ৩, নিখোঁজ ১

গত বৃহস্পতিবার বিকেল প্রায় তখন সাড়ে ৫টা। মুম্বইয়ের জুহু সমুদ্র সৈকতে হাজির হন আন্ধেরির ডিএন নগর এলাকার বাসিন্দা ২ যুবক ও ৩ কিশোর। সমুদ্রে তখন জোয়ার। তার ওপর ভরা বর্ষায় সমুদ্র এখন বেশ উত্তাল। এরমধ্যেই এই ৫ জন সমুদ্রে স্নান করতে নামেন। আচমকা একটা বিশাল ঢেউ এসে পড়ায় টাল সামলাতে পারেননি তাঁরা। ঢেউয়ের টানে তাঁরা সমুদ্রে হারিয়ে যান।

শুরু হয় খোঁজ। তবে সন্ধে নেমে যাওয়ার পর উদ্ধারকাজ চালানো সম্ভব হয়নি। শুক্রবার আলো ফোটার পর থেকেই উদ্ধারকাজে নামে বায়ু সেনার হেলিকপ্টার ও উপকূলরক্ষী বাহিনীর জাহাজ। সমুদ্র উত্তাল হলেও কিছুটা ঝুঁকি নিয়েই নামানো হয় ডুবুরি। সকালে তল্লাশি চালিয়ে ৩টি দেহ উদ্ধার হয়। ১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু ১ জনের এখনও কোনও খোঁজ নেই। জুহুর সমুদ্র তোলপাড় করেও তাঁর খোঁজ মেলেনি। তবে চেষ্টা জারি রয়েছে।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026