National

রেল লাইনের ওপর ভেঙে পড়ল আস্ত ওভারব্রিজ, চাপা পড়লেন ৫ জন

মুম্বইতে ব্রিজ ভেঙে ট্রেনের লাইনে পড়ে ব্যাহত হল ট্রেন চলাচল। ওয়েস্টার্ন ও সুবারবান লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। সমস্যায় পড়েন যাত্রীরা। মঙ্গলবার সকাল সাড়ে ৭টা নাগাদ ব্রিজটি ভেঙে পড়ে। ৫ জন তার নিচে আটকা পড়ে যান। পরে তাঁদের উদ্ধার করা হয়। এঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের জুহুর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

মুম্বইয়ের আন্ধেরি স্টেশনের কাছে রেল লাইনের ওপর দিয়ে গেছে গোখলে ব্রিজ। যা আন্ধেরি ইস্ট ও ওয়েস্টকে যুক্ত করেছে। এই গোখলে ব্রিজ লাগোয়া দুপাশে আমজনতার হেঁটে যাওয়ার জন্য রয়েছে আলাদা ফুট ব্রিজ। তারই একধারের ফুট ব্রিজের একটা বড় অংশ এদিন ভেঙে পড়ে। দমকলের ধারণা প্রবল বৃষ্টির কারণেই ব্রিজটি ভেঙে পড়ে। কংক্রিটের বিশাল ধ্বংসস্তূপে ঢেকে যায় রেল লাইন। স্তব্ধ হয়ে যায় ওই লাইনে ট্রেন চলাচল। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। ধ্বংসস্তূপ সরিয়ে চলে রেললাইন সাফাই। এদিকে ব্রিজের ওই অংশ ভেঙে পড়ার সময়ে রেলের ওভারহেড বিদ্যুতের তারের ব্যাপক ক্ষতি হয়েছে। যা দ্রুত মেরামতির কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ। উদ্ধারকাজে নামে এনডিআরএফ।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026