National

বেড়াতে এসে ধর্ষণের শিকার ইতালীয় মহিলা

মুম্বই শহরটা ঘুরে দেখার ইচ্ছে ছিল। শহর ঘুরতে কোনও গাড়ি নয়, বাসেই ভরসা করেছিলেন ইতালি থেকে ভারতে বেড়াতে আসা মধ্যবয়সী এক মহিলা। কিন্তু মুম্বই ঘুরতে এসে এক ব্যক্তিকে ভরসা করে ধর্ষণের শিকার হলেন তিনি। অন্তত পুলিশের কাছে এমনই অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। ওই মহিলা পুলিশকে জানিয়েছেন তিনি কয়েকদিন আগে একটি বাসে মুম্বই ঘুরছিলেন। সেই বাসেই তাঁর সঙ্গে আলাপ হয় এক ব্যক্তির। ওই ব্যক্তি নিজেকে একজন ট্যুর গাইড হিসাবে পরিচয় দেয়। ইতালি থেকে আসা ওই মহিলা সেকথা বিশ্বাসও করে নেন। তাকে অর্থের বিনিময়ে মুম্বই ঘুরিয়ে দেখানোর জন্য নিয়োগও করেন ওই মহিলা।

ওদিনই বাসে মুম্বই ঘুরে দেখার পর সন্ধেয় ওই মহিলাকে হোটেলে ছেড়ে দেওয়ার জন্য জুহু থেকে একটি ক্যাব ভাড়া করে ওই ব্যক্তি। মাঝপথে ওই ব্যক্তি একটি মদের দোকান থেকে মদ কেনে। অভিযোগ তারপর ক্যাবেই ওই মহিলাকে মদ্যপানে একরকম বাধ্য করে সে। ওই মহিলার দাবি, মদ্যপানের পর তাঁকে ক্যাবেই ধর্ষণ করে ওই ব্যক্তি। পরে ইতালির দূতাবাসে সব কথা জানানোর পর পুলিশে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026