National

ছেলেধরা সন্দেহে ৫ ব্যক্তিকে পিটিয়ে মারল জনতা

কয়েকদিন ধরেই নাকি ওই এলাকায় দেখা যাচ্ছিল তাদের। ছোট ছোট ৪-৫ জনের দল গড়ে বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা চাইছিল। ফলে একটা সন্দেহ মনের কোণায় দানা বাঁধছিল হয়তো। মহারাষ্ট্রের ধুলে জেলার রায়পাড়া গ্রামে গত রবিবার তাদের একটি বাজার এলাকায় ভিক্ষা করতে দেখা যায়। এদিকে গ্রামে রটে যায় এলাকায় ছেলেধরাদের একটা দল ঘুরছে। ফলে সন্দেহ গিয়ে পড়ে ওই ৫ জনের দলের ওপর। যারা বাজারে ভিক্ষা করছিল।

গ্রামবাসীদের একাংশ তাদের ধরে টানতে টানতে পঞ্চায়েত অফিসে নিয়ে গিয়ে মারতে শুরু করে। কার্যত গণপিটুনির শিকার হয় ওই ৫ জন। তাদের ওপর ততক্ষণ অত্যাচার চলে যতক্ষণ না তাদের মৃত্যু হয়। পরে জনতার মারে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। কিন্তু এখনও পরিস্কার নয় তারা আদৌ ছেলেধরাই ছিল কিনা। নাকি নিছক রটনার জেরে প্রাণ দিতে হল ৫ জনকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বেশ কয়েকজনকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026